২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষক বরখাস্ত

পটুয়াখালীর দুমকিতে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 03:51 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

পটুয়াখালী, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর দুমকিতে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আব্দুল মালেক শরীফ পশ্চিম লেবুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। যৌন হয়রানির শিকার ওই ছাত্রীর মা জানান, মঙ্গলবার সকালে তার মেয়ে আব্দুল মালেক শরীফের কাছে মডেল টেস্ট দিতে গিয়ে যৌন হয়রানির শিকার হয়। পরে বুধবার ছাত্রীর প্রধান শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুমকি থানায় লিখিত অভিযোগ দেন। পটুয়াখালী জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বখতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় আবদুল মালেক শরীফকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১৩৭ ঘ.