২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের ২৮৯ জেলে আটক

অবৈধভাবে বাংলাদেশের সমুদ্রসীমায় প্রবেশের অভিযোগে কক্সবাজারের টেকনাফ থেকে মিয়ানমারের ২৮৯ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 03:13 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

কক্সবাজার, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে বাংলাদেশের সমুদ্রসীমায় প্রবেশের অভিযোগে কক্সবাজারের টেকনাফ থেকে মিয়ানমারের ২৮৯ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার বিকালে সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে ৩৬টি মাছধরা ট্রলার থেকে তাদের আটক করা হয়। আটক জেলেদের বাড়ি মিয়ানমারের মংডু শহরের হাস্যুরাতা, মেরুল্যা এলাকায় বলে কোস্টগার্ড জানিয়েছে। কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার এস এম মাসুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৪টার দিকে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করায় ৩৬টি ট্রলারসহ মিয়ানমারের ২৮৯ জেলেকে আটক করা হয়। আটকদের বরাত দিয়ে কোস্টগার্ড কর্মকর্তা জানান, মাছ ধরতে এসে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়েন তারা। আবহাওয়া ভাল হলে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে, বলেন এই কোস্টগার্ড কমান্ডার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১০৮ ঘ.