২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ কারযাত্রী নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় এক প্রাইভেটকার চালকসহ দুই জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 10:53 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় এক প্রাইভেটকার চালকসহ দুই জন নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রূপগঞ্জের পালবাড়ীর শাহজাহান মিয়ার ছেলে প্রাইভেটকার চালক মিজানুর রহমান (৩০) ও যাত্রী রানিপুরা এলাকার মজিবুর রহমান (২৭)। দুর্ঘটনার পর এলাকাবাসী সকাল সাড়ে ১০টার দিকে কাঞ্চন পৌরসভার কালাদি এলাকায় এশিয়ান হাইওয়ে (বাইপাস) অবরোধ করে ৭/৮টি যানবাহন ভাঙচুর করেছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে নরসিংদীগামী ট্রাকটি একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মিজান নিহত হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর বেলা ১১টার দিকে মুজবুরের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৬৪৭ ঘ.