২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রের প্রতিও গণমাধ্যমের দায়বদ্ধ থাকা উচিত: মন্ত্রী

তথ্যকে ‘পণ্য’ নয় বরং একটি ‘সামাজিক বিষয়’ হিসাবে মূল্যায়ন করতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 05:57 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্যকে ‘পণ্য’ নয় বরং একটি ‘সামাজিক বিষয়’ হিসাবে মূল্যায়ন করতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ফ্রিডম অব প্রেস ইন সাউথ এশিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, গণমাধ্যমে তথ্য পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের জনগণের প্রতি দায়বদ্ধতার পাশাপাশি রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় ‘একটা নিয়ন্ত্রণের ভিতর দিয়ে’ রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছেও দায়বদ্ধ থাকা উচিত। “কিন্তু এখনো আমরা সে দায়িত্ব পালনে সক্ষম হইনি।” এ প্রসঙ্গে ইনু স¤প্রতি কক্সবাজারের রামু, উখিয়াসহ চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ মন্দির, উপাসনালয় ও বসতিতে হামলার ঘটনার দিকে ইঙ্গিত করে বলেন, “আর সক্ষম হইনি বলেই এখনো বিভিন্ন অনভিপ্রেত তথ্য আমরা ইন্টারনেটে পাচ্ছি।” গণমাধ্যমে খ-িত, আংশিক ও মিথ্যা তথ্য পরিবেশন নিরুৎসাহিত করার বিষয়টিকে একটি ‘চ্যালেঞ্জ’ হিসাবে আখ্যায়িত করেছেন মন্ত্রী। তিনি বলেন, “গণমাধ্যমে সঠিক তথ্য উপস্থাপন এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের জন্য যেমন চ্যালেঞ্জ, তেমনি আমাদের জন্যও চ্যালেঞ্জ।” অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, “বলবার স্বাধীনতা রক্ষা করতে হলে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।” ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উপাচার্য অধ্যাপক নুরুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় আইন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. শাহ আলম, ডিআইইউ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. এস কিউ পাটোয়ারী এবং ‘ফ্রিডম অব প্রেস ইন সাউথ এশিয়া’ গ্রন্থের লেখক ড. আখতারুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এইচএ/২৩৩৮ ঘ.