২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাপাহারে ৩ শিবিরকর্মী গ্রেপ্তার

নওগাঁর সাপাহার উপজেলায় ইসলামী ছাত্র শিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 03:41 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

নওগাঁ, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর সাপাহার উপজেলায় ইসলামী ছাত্র শিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলা সদরে মিছিল ও সমাবেশের প্রস্তুতির সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। সাপাহার থানার ওসি ওবায়দুল হক সাংবাদিকদের বলেন, শিবিরকর্মীরা জিরো পয়েন্ট থেকে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজহ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৩৯ ঘ.