২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

চট্টগ্রামে ৯৭৫টি ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 06:28 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ৯৭৫টি ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার সফুরা বেগম (২৫), টেকনাফ উপজেলার হুন্তারপাড়া গ্রামের বাসিন্দা। রোববার মধ্যরাতে শাহ আমানত সেতু এলাকায় বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৭-এর লে. কমান্ডার নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সফুরা টেকনাফ থেকে ইয়াবা নিয়ে হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে ঢাকা যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেতুর টোল বক্স এলাকায় বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এসইউ/১২১৮ ঘ.