২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভ্যন্তরীণ রুটে ফের বিমানের ফ্লাইট

সংযোগ ফ্লাইট দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 03:25 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংযোগ ফ্লাইট দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা এবং সিলেট-ঢাকা অভ্যন্তরীণ রুটে বিমান সপ্তাহে প্রায় ৩০টি ফ্লাইট চলাচল করছে। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম রুটে প্রতি সপ্তাহে ১১টি, চট্টগ্রাম-ঢাকা রুটে ১৪টি এবং সিলেট-ঢাকা রুটে ৫টি থেকে ৭টি ফ্লাইট আসা-যাওয়া করছে। যাত্রী পরিবহনের জন্য এসব রুটে ব্যবহার করা হচ্ছে বিমানের ডিসি-১০, এয়ারবাস-এ৩১০, বোয়িং-৭৭৭ এবং বোয়িং-৭৩৭ উড়োজাহাজ। সংযোগ ফ্লাইট দিয়ে অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহন শুরু করায় যাত্রীরা এখন কম খরচে ভ্রমণ করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। এক্ষেত্রে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-ঢাকা রুটে বিমানের ভাড়া পড়বে যথাক্রমে ৩৫০০ এবং ২৮০০ টাকা। এর আগে ফ্লাইটসূচির বিপর্যয় এড়াতে এবং নির্বিঘেœ হজ ফ্লাইট পরিচালনায় আগামী গত ২৯ নভেম্বর পর্যন্ত অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ ঘোষণা করে বিমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/২১২০ ঘ.