২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

রাজধানীর মহাখালীতে ট্রেনের নিচে কাটা পড়ে একজন নিহত ও একজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2012, 03:54 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালীতে ট্রেনের নিচে কাটা পড়ে একজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যার দিকে মহাখালীর আমতলীতে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। তবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। রেলওয়ে পুলিশের কমলাপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, “রেললাইনে কাটা পড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন।” এ সময় আরেক জন আহত হন জানিয়ে এএসআই বলেন, “হতাহতরা দুইজনই যুবক।” আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/২১৪৭ ঘ.