২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ নরসিংদীতে

কক্সবাজার ও চট্টগ্রামে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2012, 02:21 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

নরসিংদী, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার ও চট্টগ্রামে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন হয়েছে। শনিবার নরসিংদী পৌরসভা কার্যালয়ের সামনে জেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও জেলা মহিলা পরিষদ এ কর্মসূচি পালন করে। সাটিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তপন কুমার আচার্যের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অহিভূষণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সাহা, শহর পূজা উদযাপন পরিষদ সভাপতি সুব্রত দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভানেত্রী আশালতা সাহা প্রমুখ। বক্তারা ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২০১০ ঘ.