চট্টগ্রাম, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়া উপজেলার লাখেড়া ও কোলাগাঁও গ্রামে মন্দির ও বৌদ্ধ বিহার পরিদর্শন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
শনিবার দুপুরে তারা এ স্থানগুলো পরিদর্শন করেন।
গত ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। সেখানে সাতটি বৌদ্ধ মন্দির এবং অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়।
এরপর রোববার চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফে হিন্দু ও বৌদ্ধ মন্দিরে আবারো হামলার ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন করে সিপিবি সভাপতিম-লীর সদস্য শাহ্ আলম বলেন, রামুসহ অন্যান্য ঘটনার সঙ্গে একটি নেটওয়ার্ক জড়িত। এ ঘটনাটি পরিকল্পিত।
সরকার ও বিরোধী দলের পরস্পর দোষারোপের মধ্যে যেন প্রকৃত অপরাধীরা পার পেয়ে না যায় সেদিকে খেয়াল রাখেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাসদের বজলুর রশিদ ফিরোজ, সুশান্ত বড়–য়া, সিপিবি’র অমৃত বড়–য়া, কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সভাপতি এস এম শুভ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএল/১৮১৮ ঘ.
bdnews24