২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে ২ জামায়াত কর্মী গ্রেপ্তার

নাশকতার পরিকল্পনা করার অভিযোগে ঝালকাঠীর কাঁঠালিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীরসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 09:32 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঝালকাঠী, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাশকতার পরিকল্পনা করার অভিযোগে ঝালকাঠীর কাঁঠালিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীরসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাঁঠালিয়া থানার ওসি তোফাজ্জেল হোসেন জানান, শুক্রবার ভোররাতে আমুয়া বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- কাঁঠালিয়া উপজেলা জামায়াতের আমীর মজিবুর রহমান (৫০) ও কর্মী আব্দুল হাই (৪০)। কাঁঠালিয়া থানার ওসি তোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামায়াত নেতাকর্মীরা ভোররাতে উপজেলা আমীরের নেতৃত্বে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছে- এমন খবরে সেখানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় অন্যারা পালিয়ে যায়।” ওই দুইজনকে ১৫১ ধারায় (সন্দেহজনক গতিবিধি) আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/জেকে/১৫২০ ঘ.