কক্সবাজার, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সা¤প্রদায়িক সহিংসতার পর কক্সবাজারের রামুতে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।
এছাড়া উখিয়াতে ১৪৪ ধারা শিথিল করে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যনমশ বহাল রাখা হয়েছে। তবে টেকনাফে এখনও ১৪৪ ধারা বহাল রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি শান্ত থাকায় মঙ্গলবার রাত থেকে রামুতে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।
“তবে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।”
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্র্মীয় উগ্রপন্থিরা। রাতভর হামলায় সাতটি বৌদ্ধ মন্দির, অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেওয়া হয়। হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয় আরো শতাধিক বাড়ি ও দোকানে।
পরদিন উখিয়া, টেকনাফ উপজেলা ও চট্টগ্রামের পটিয়ায় একই ধরনের হামলা চালানো হয়।
এ ঘটনার পর থেকেই কক্সবাজারে তিন উপজেলায় ১৪৪ ধারা জারি ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৪২০ ঘ.
bdnews24