২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় আহত নোয়াখলীর সাংসদ একরামুল

নোয়াখালী-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী দুর্ঘটনায় আহত হয়েছেন। তবে তিনি শঙ্কামুক্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 01:04 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

নোয়াখালী, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী দুর্ঘটনায় আহত হয়েছেন। তবে তিনি শঙ্কামুক্ত। বুধবার দুপুরে সুবর্ণচরের সোনাপুর-চরজব্বর সড়কের সুলতাননগরে একটি কাটা গাছ তার মোটরসাইকেলে পড়লে তিনি আহত হন। জেলা আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদককে প্রথমে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়। নোয়াখালী জেলা সদর হাসপাতালের তত্ত্বাধায়ক এইচ এম মোসলেহ উদ্দিন বলেন, একরামুল করিম চৌধুরীর হাত-পা ও কাঁধে আঘাত লেগেছে। তবে তিনি আশঙ্কামুক্ত। সাংসদ একরামুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুবর্ণচরে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি মোটরসাইকেলে জেলা শহরে আসছিলেন। সুলতাননগরে তিনজন লোক গাছ কাটছিলেন। এ সময় একটি কাটা গাছ তার উপর পড়ে। সঙ্গে সঙ্গে তিনি সড়কের ওপর পড়ে যান। লোকজন উদ্ধার করে তাকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নিয়ে আসে বলে জানান সাংসদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৫০ ঘ.