২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে পদক: নাম প্রস্তাব ১৫ নভেম্বরের মধ্যে

২০১৩ সালের একুশে পদকের জন্য আগামী ১৫ নভেম্বরের মধ্যে নাম প্রস্তাব করতে বলেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 11:20 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১৩ সালের একুশে পদকের জন্য আগামী ১৫ নভেম্বরের মধ্যে নাম প্রস্তাব করতে বলেছে সরকার। এজন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগ, জেলা প্রশাসক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর ও সংস্থা প্রধান এবং সব সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, এ পদকের জন্য নামের প্রস্তাব/মনোনয়ন আগামী ১৫ নভেম্বরের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠাতে হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ও একুশে পদক নীতিমালা এবং নাম প্রস্তাবের ফরম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.moca.gov.bd) এবং তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moi.gov.bd) পাওয়া যাবে। একুশে পদক সংক্রান্ত নীতিমালা অনুযায়ী, ভাষা আন্দোলন, সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলাসহ শিল্পকলা, মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্য এবং সরকারের নির্ধারিত কোনো ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে জীবিত বা মৃত ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থাকে একুশে পদক দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৭১৬ ঘ.