খুলনা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোেয়ন্টিফোর ডটকম)- খুলনার পাইকগাছা উপজেলা থেকে অস্ত্রসহ দুই ‘ডাকাতকে’ গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার রামনগর গ্রাম থেকে দু’টি ওয়ান শুটার গান ও দু’টি ছোরাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন, উপজেলার রামনগর গ্রামের সমীর মণ্ডলের ছেলে তরুণ মণ্ডল (২৪) ও গজালিয়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে ইকরামুল হোসেন (২৪)।
র্যাব-৬ এএসপি রেজাউল করিম জানান, গোপন সংবাদ পেয়ে তরুণ মণ্ডলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় এ দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী ঘরের ভেতরে একটি ব্যাগ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের পাইকগাছা থানায় সোপর্দ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এমডি/১৭০৪ ঘ.
bdnews24