২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই নারী মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দুই মহিলা মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 01:36 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

নড়াইল, জানুয়ারি ৩১, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দুই মহিলা মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে নড়াইলের জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান এ আদেশ দেন। দণ্ডিতরা হলেন- যশোরের বেনাপোল পোর্ট থানার ভবের বেড় গ্রামের লিটন শেখের স্ত্রী রতœা বেগম (২৬) ও একই গ্রামের রমজান মোড়লের স্ত্রী মিনা বেগম (৪২)। রায়ে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অর্থ দিতে ব্যর্থ হলে তাদেরকে আরো ২ বছর কারাভোগ করতে হবে। নড়াইল জজ আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিক আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার নথি থেকে জানা গেছে, ২০১০ সালের ৩ জানুয়ারি বিকেলে নড়াইল-যশোর সড়কে নড়াইল সদর উপজেলার চাচড়া এলাকায় পুলিশ যাত্রিবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে রতœা বেগম ও মিনা বেগমকে আনুমানিক ৮ লিটার ফেন্সিডিলসহ আটক করে। এ ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আহাদুজ্জামান বাদী হয়ে একটি মামলা দয়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৯৩৯ ঘ.