২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিখোঁজ’ ৬ বাংলাদেশি ভারতের থানা ঘুরে তামাবিলে

সিলেটের জৈন্তাপুরের শ্রীপুর সীমান্ত এলাকা থেকে ‘নিঁখোজ’ হওয়া সাত বাংলাদেশির মধ্যে ছয় জনকে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 09:16 AM

Updated : 24 Aug 2022, 10:41 AM

সিলেট, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের জৈন্তাপুরের শ্রীপুর সীমান্ত এলাকা থেকে ‘নিঁখোজ’ হওয়া সাত বাংলাদেশির মধ্যে ছয় জনকে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বিজিবি ৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল আজম জানান, ভারতের একটি আদালতের নির্দেশে ওই ছয় বাংলাদেশিকে মঙ্গলবার দুপুরে ফেরত পাঠানো হয়। আটক বাকি একজনের ব্যাপারে ১৪ ফেব্র“য়ারি সিদ্ধান্ত দেবে ভারতীয় আদলত। রোববার শ্রীপুর সীমান্ত এলাকায় কাঠ কাটতে গিয়ে নিখোঁজ হন জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে শাহেদ আহমদ (২২), একই গ্রামের বাবুল মিয়ার ছেলে ছামাদ (২০), দিলু মিয়ার ছেলে নূর ইসলাম (২০), হোসেন মিয়ার ছেলে আব্দুল করিম (১৮), মিলন মিয়ার ছলে মেরশেদ আলম (২৫), ওয়াহেদ মিয়ার ছেলে হুমায়ুন (২৩) ও সেলিম আহমদ (২০)। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিজিবি সোমবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিকে জানায়, ওই সাত জন মেঘালয় রাজ্যের ডাউকি থানায় আটক রয়েছে। বিএসএফের বরাত দিয়ে লেফটেন্যান্ট কর্নেল শফিউল আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাত বাংলাদেশি কাঠ কাটতে ভারতের ভেতরে ঢুকে পড়ায় স্থানীয় খাসিয়ারা তাদের আটক করে ডাউকি থানায় হস্তান্তর করে। ভারতীয় পুলিশ মঙ্গলবার সকালে তাদের আদালতে হাজির করলে আদালত ছয় জনকে ফেরত পাঠাতে বলে। তবে সেলিম আহমেদকে জেল-হাজতে পাঠানো হয়। শফিউল আযম জানান, ছয় বাংলাদেশিকে শিগগিরই পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৫১১ ঘ.