২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রামগঞ্জে ১৪৪ ধারা জারি

ছাত্রলীগ ও ছাত্রদল একইস্থানে সভা ডাকায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পাইলট বালিকা বিদ্যালয় মাঠ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 04:43 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

লক্ষ্মীপুর, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ ও ছাত্রদল একইস্থানে সভা ডাকায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পাইলট বালিকা বিদ্যালয় মাঠ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা অবনতির আশংকায় রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ আলম ছিদ্দিকী সোমবার এ আদেশ জারি করেন। আদেশে সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫২ ঘ.