২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ক্যাডেটে কলেজে সপ্তম শ্রেণীতে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 02:11 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যাডেটে কলেজে সপ্তম শ্রেণীতে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১২ ফেব্র“য়ারি থেকে সেনানিবাসস্থ বনানী চেয়ারম্যান বাড়ি সংলগ্ন ‘২০ বীর’ (সমুন্নত বিশ) এ উত্তীর্ণদের মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে। এছাড়া মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সময় পিতা/মাতা/অভিভাবকদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মূল সনদপত্র, অন্যান্য নথিপত্র এবং জাতীয় পরিচয় পত্রের মূল কপিসহ উপস্থিত থাকতে বলা হয়েছে। সারাদেশে ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। ফল দেখতে ক্লিক করুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/২০০৫ ঘ.