২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তি, জামায়াত নেতার ছেলে গ্রেপ্তার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় এক জামায়াত নেতার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 12:51 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঝিনাইদহ, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় এক জামায়াত নেতার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলা সদর থেকে গ্রেপ্তার আল নাঈম জোবায়ের স্থানীয় লালন শাহ কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। তাদের বাড়ি উপজেলা সদরে। তার বাবা হাসেম আলী মাস্টার স্থানীয় তাহেরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং জামায়তের একজন রুকন বলে পুলিশ জানিয়েছে। হরিণাকুণ্ডু থানার ওসি আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জোবায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে নানা ধরনের কুরুচিপূর্ণ উক্তি ফেসবুকে দিলে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠে। এরপর এলাকাবাসী তার বাড়িতে ভাংচুর চালায়। এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫০ ঘ.