২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ইউপি সদস্য গ্রেপ্তার

ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (ডিইপিজেড) একটি তৈরি পোশাক কারখানায় ভাংচুর ও শ্রমিকদের উস্কিয়ে দেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 10:39 AM

Updated : 24 Aug 2022, 10:41 AM

সাভার, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (ডিইপিজেড) একটি তৈরি পোশাক কারখানায় ভাংচুর ও শ্রমিকদের উস্কিয়ে দেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ধামসোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোন্তাজ আলী মোন্তাকে (৩৮) শ্রীপুরের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। ২৬ ডিসেম্বর ডিইপিজেড এর পুরাতন জোনের গোল্ড টেক্স পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষে ও ভাংচুর করে। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে আশুলিয়া থানায় ওই রাতেই একটি মামলা করে। আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানায় ভাংচুর ও শ্রমিকদের উস্কানি দেওয়ার ঘটনায় প্রাথমিকভাবে মোন্তাজের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে। এদিকে ইউপি সদস্য মোন্তাজ সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি নির্দোষ ও ষড়যন্ত্রের শিকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৩৫ ঘ.