২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে আরো ৪২ ঘণ্টা সভা-সমাবেশ নিষিদ্ধ

সিলেট নগরীতে সোমবার সকাল থেকে পরবর্তী ৪২ ঘণ্টা সভা সমাবেশ নিষিদ্ধ করেছে মহানগর পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 06:31 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীতে সোমবার সকাল থেকে পরবর্তী ৪২ ঘণ্টা সভা সমাবেশ নিষিদ্ধ করেছে মহানগর পুলিশ। রোববার রাতে মহানগর পুলিশের উপ-কমিশনার এজাজ আহমদ এ তথ্য জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত সিলেট মেট্রোপলিটন এলাকায় সব ধরনের রজনৈতিক জমায়েত, মিছিল, সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মহানগর পুলিশ। এর আগে রোববার সকাল থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবৎ ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৪ ঘ.