২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট ও হবিগঞ্জে দুর্ঘটনায় নিহত ২

বাগেরহাট ও হবিগঞ্জে রোববার সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু’জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 03:51 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

বাগেরহাট/হবিগঞ্জ, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট ও হবিগঞ্জে রোববার সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু’জন নিহত হয়েছে। বাগেরহাট প্রতিনিধি জানান, সকালে বাগেরহাট-মোরেলগঞ্জ সড়কে কচুয়া উপজেলার পিংগুড়িয়ায় যাত্রীবাহী বাস রাস্তার উপর উল্টে গেলে এক যাত্রী নিহত হন। আহত হন আরো পাঁচ জন। নিহত জুয়েল বাদশা (২২) উপজেলার এ বি গজালিয়া গ্রামের আশরাফ আলী বাদশার ছেলে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বাসটি রাস্তার উপর পড়ে থাকায় প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। কচুয়া থানার ওসি আ ন ম খায়রুল আনাম বলেন, বাসটি রাস্তার উপর উল্টে গেলে ঘটনাস্থলে একজন নিহত হন। হবিগঞ্জ প্রতিনিধি জানান, দুপুর দেড়টার দিকে লাখাই উপজেলার ভবানীপুর গ্রামে পিকআপ ভ্যান চাপায় সজীব দাশ (১১) নামে এক শিশু নিহত হয়েছে। সজীব ওই গ্রামের সুশান দাশের ছেলে। পুলিশ চালক রুবেল মিয়া (৩০) ও সহকারী অসীম রায়কে (২৫) আটক করেছে। লাখাই থানার ওসি নিজামুল হক চৌধুরী বলেন, পিকআপ ভ্যানটি ভবানীপুরে রাস্তা পারাপারের সময় সজীবকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১৪০ ঘ.