২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ২৫ ‘জঙ্গি’ কারাগারে

জঙ্গি সন্দেহে কিশোরগঞ্জে গ্রেপ্তার ২৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2012, 09:06 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

কিশোরগঞ্জ, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গি সন্দেহে কিশোরগঞ্জে গ্রেপ্তার ২৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক সোহাগ রঞ্জন পাল তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মো.আব্দুল্লাহ ‘ইসলামি সমাজ সংগঠনে’র কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা গ্রেপ্তারকৃত রফিকুল ইসলামের সাত দিনের রিমান্ড এবং অন্যদের কারাগারে পাঠানোর আবেদন জানান। বিচারক ২৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে বলেন, রফিকুল ইসলামের রিমান্ড আবেদনের শুনানি রোববার হবে। শুক্রবার রাতে জেলা শহরের ফিশারি রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে জেহাদি বই, দাওয়াতের প্রচারপত্র ও সিডি উদ্ধার করা হয়। এসব বই ও প্রচারপত্রে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা ছিল। রাতেই এ ব্যাপারে মামলা করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- রফিকুল ইসলাম (৪০), মো. জামাল উদ্দিন (৩৮), মো. ওসমান গনি (৪৭), মো. মামুন মিয়া (২৫), মো. সামসুল হক (২৮), মো. জাকির হোসেন (২০), মো. জালাল হোসেন (৩০), মো. মোস্তফা কামাল (২৪), মো. ইমরান হোসেন (১৭), মো. আবুল কালাম (৪০), মো. মাসুম মিয়া (১৯), মো. ফারুক মিয়া (৪৫), মো. মফিজ মিয়া (৩৫), মো. সিরাজ মিয়া (৩৫), মো. জাহাঙ্গীর আলম (৩১), মো. মঙ্গল মিয়া (২৮), নূরুল ইসলাম (৫৮), মো. আমীর আলী (৫২), মো. কামাল মিয়া (৩৫), মো. একাবুল মিয়া (৩১), মো. সোহেল মিয়া (৩০) মো. সাইফুল ইসলাম (২৬), মো. জুয়েল মিয়া (৪০), মো. হারুন অর রশীদ (৫০) ও মো. মিরাজ লস্কর (৪২)। তাদের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া, হোসেনপুর, কটিয়াদি ও সদর উপজেলায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৫০০ ঘ.