২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে দুর্ঘটনায় নিহত ২, এএসআই আহত

গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর উপজেলায় শুক্রবার দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2012, 02:44 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

গোপালগঞ্জ, জানুয়ারি ২৭ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর উপজেলায় শুক্রবার দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার ফলশী এলাকার মোকলেস সরদার (৬৫) এবং মুকসুদপুরের ঝুটি গ্রামের রাশেদ মিয়া (৩২)। সদর থানার এএসআই ফারুক হোসেনকে (৩৬) আশংকাজনক অবস্থায় প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকায় পাঠানো হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন বলেন, সকালে এএসআই ফারুক হোসেন মামলার কাজে মোটরসাকেলে গোপীনাথপুর গ্রামে যান। ফিরে আসার সময় ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার গোপীনাথপুরে পথচারী মোকলেস সরদারকে চাপা দিয়ে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। দুজনকেই প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকাল ৫টার দিকে মোকলেসের মৃত্যু হয়। অবস্থার অবনতি হলে সন্ধ্যায় এএসআই ফারুককে ঢাকা পাঠানো হয়। মুকসুদপুর থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ বলেন, বিকাল ৫টায় মুকসুদপুর-জলিরপাড় সড়কে বাঁশবাড়িয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে চালক রাশেদ মিয়া মারাতœক আহত হন। মুকসুদপুর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪০ ঘ.