২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এমসি কলেজ ছাত্র ৪ মাস ধরে নিখোঁজ

সিলেট এমসি কলেজের ইংরেজি বিভাগের (সম্মান) ২য় বর্ষের ছাত্র সুরঞ্জিত কুমার দাস গত চার মাস ধরে নিখোঁজ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2012, 12:40 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

সিলেট, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট এমসি কলেজের ইংরেজি বিভাগের (সম্মান) ২য় বর্ষের ছাত্র সুরঞ্জিত কুমার দাস গত চার মাস ধরে নিখোঁজ রয়েছে। সুরঞ্জিত (২১) সুনামগঞ্জের জেলার জামালগঞ্জ সদরের অনিরুদ্ধ দাসের ছেলে। সুরঞ্জিতের ভাই অজিত দাস সাংবাদিকদের জানান, কলেজ ছাত্রবাসে থেকে পড়াশোনা করতেন সুরঞ্জিত। গত ৭ অক্টোবর রাতে এমসি কলেজের শ্রীকান্ত ছাত্রাবাস থেকে পরিবারের কাছে ফোন করে জানানো হয়, সুরঞ্জিত ছাত্রাবাসে আসছে না। এর পর থেকে তার আর কোনো খবর পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় গত বছরের ১৪ অক্টোবর অজিত সিলেটের শাহপরাণ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এদিকে সুরঞ্জিত গত বছর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শক পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তার নামে নিয়োগপত্র এসেছে। ৩০ জানুয়ারির মধ্যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় তাকে যোগ দিতে বলা হয়েছে। শাহপরাণ থানার ওসি এনামুল মনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাধারণ ডায়েরি করার পর পুলিশ তার খোঁজ পেতে চেষ্টা চালাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪০ ঘ.