ব্রহ্মণবাড়িয়া, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর বাজারে মাটি খোঁড়ার সময় ১১টি বন্দুক ও ম্যাগাজিনের সন্ধান মিলেছে।
এর মধ্যে ১০টি রাইফেল ও একটি এলএমজি এবং ৩টি ম্যাগজিন রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি ক্লিনিকের নির্মাণ কাজের মাটি খোঁড়ার সময় শ্রমিকরা এসব আগ্নেয়াস্ত্রের সন্ধান পান। পরে পুলিশকে খবর দিলে তারা সেগুলো উদ্ধার করেন।
দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার জামিল আহমেদ সাংবাদিকদের জানান, মাটির নিচে অস্ত্রগুলো কীভাবে এসেছে এই রহস্য উন্মোচনে তদস্ত করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৬৩১ ঘ.
bdnews24