২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারী বিষয়ক মন্ত্রীদের কমনওয়েলথ সম্মেলন হবে ঢাকায়

কমনওয়েলথভুক্ত দেশগুলোর নারী বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের দশম সম্মেলন ২০১৩ সালে বাংলাদেশে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2012, 05:27 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমনওয়েলথভুক্ত দেশগুলোর নারী বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের দশম সম্মেলন ২০১৩ সালে বাংলাদেশে হবে। যুক্তরাজ্যের লন্ডনে কমনওয়েলথ সচিবালয়ে স¤প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের। কমনওয়েলথের উপ-মহাসচিব র‌্যান্সফোর্ড স্মিথের সঙ্গে ওই বৈঠকে বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী যোগ দেন। বাংলাদেশে অনুষ্ঠিতব্য এ সম্মেলনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। পরবর্তীতে আলোচনার মাধ্যমে এ দিনক্ষণ চূড়ান্ত হবে বলে জানান খায়ের। তিনি বলেন, গত ২৩ জানুয়ারির ওই বৈঠকে র‌্যান্সফ্লোর্ড স্মিথ নারীর ক্ষমতায়নে কমনওয়েলথ জেন্ডার প্লান অব অ্যাকশন মনিটরিং গ্র“পের (সিজিপিএমজি) চেয়ার হিসাবে শিরীন শারমিন চৌধুরীর নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। কমনওয়েলথ সচিবালয়ের ‘সোশ্যাল ট্রান্সফর্মেশন প্রোগ্রামস ডিভিশনে’র পরিচালক সিলভিয়া অ্যানি বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২৩২৪ ঘ.