২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে টাকাসহ ছিনতাইকারী আটক

রাজধানীতে দুই লাখ ৫৫ হাজার টাকা ছিনতাই করে পালানোর সময় এক তরুণকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2012, 05:08 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ুঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে দুই লাখ ৫৫ হাজার টাকা ছিনতাই করে পালানোর সময় এক তরুণকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১২টার দিকে রাজধানীর খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের সামনে থেকে জুয়েল রানা (২৫) নামে ওই তরুণকে আটক করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ সময় তার কাছ থেকে একটি ছোরা উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “সম্রাট মহীয়ান নামে এক ব্যক্তিকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনতাই করে পালানোর সময় জুয়েলকে আটক করা হয়।” ছিনতাইয়ের পর সঙ্গীরা পালিয়ে গেলেও টাকাসহ জুয়েল ধরা পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/২৩০১ ঘ.