২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুর পৌর নির্বাচন: ভোট পুনঃগণনার আদেশ

পরাজিত মেয়র পদপ্রার্থীর আবেদনে শেরপুর পৌরসভার ৩০টি কেন্দ্রের ভোট আবার গণনার আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 04:02 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

শেরপুর, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরাজিত মেয়র পদপ্রার্থীর আবেদনে শেরপুর পৌরসভার ৩০টি কেন্দ্রের ভোট আবার গণনার আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বুধবার শেরপুর নির্বাচনী ট্রইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান এ আদেশ দেন। আদেশে আগামী ৭ ফেব্র“য়ারি ওই ৩০ কেন্দ্রের ভোট পুণঃগণনার দিন ধার্য করা হয়। গত বছরের ১৭ জানুয়ারি শেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেন মো. হুমায়ুন কবির রুমান। একই বছরের ২৪ ফেব্র“য়ারি পরাজিত প্রার্থী মো. আবদুর রাজ্জাক আশীষ ভোট পুণঃগণনার দাবিতে নির্বাচনী ট্রইব্যুনালে আবেদন করেন। নির্বাচনে মো. হুমায়ুন কবির রুমান ২১ হাজার ৯১৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুর রাজ্জাক আশীষ পান ২১ হাজার ৮৬৫ ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১৫৮ ঘ.