২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বনের অজগর ফিরে গেল বনে

বিক্রির জন্য সুন্দরবন থেকে ধরে আনা একটি অজগর বাগেরহাটের শরণখোলায় উদ্ধারের পর বনকর্মীরা সেটিকে আবার বনে ছেড়ে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 11:08 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

বাগেরহাট, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিক্রির জন্য সুন্দরবন থেকে ধরে আনা একটি অজগর বাগেরহাটের শরণখোলায় উদ্ধারের পর বনকর্মীরা সেটিকে আবার বনে ছেড়ে দিয়েছে। বুধবার দুপুরে উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর বাজারের একটি বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয় বলে জানায় বনবিভাগ। এ ঘটনায় কেউ আটক হয়নি। সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সন্ন্যাসী টহল ক্যাম্পের ওসি মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, সাপটি প্রায় আট ফুট লম্বা এবং ওজন বিশ কেজি। তিনি জানান, স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম পিঞ্জুর কাছ থেকে খবর পেয়ে বনকর্মীরা এটি উদ্ধার করে। পরে সুন্দরবনের ধানসাগর স্টেশন কার্যালয়ের পেছনের বনে সাপটি অবমুক্ত করা হয়। কাঁকড়া ধরতে গিয়ে জেলেরা সাপটি ধরে এনে বিক্রির চেষ্টা করছিল বলে বনবিভাগ ধারণা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭০৫ ঘ.