২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে জেএমবি সন্দেহে একজন গ্রেফতার

জামালপুর শহরের বাগেরহাটা এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 04:54 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

জামালপুর, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর শহরের বাগেরহাটা এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। জামালপুর ডিবি পুলিশের এসআই বদরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার গভীর রাতে বাগেরহাটা এলাকার জিন্নত আলীর বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে মো. আসাদুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একাধিক সিম জব্দ করে বলে এসআই বদরুজ্জামান জানান। তিনি বলেন, “আসাদুলকে জিজ্ঞাসাবাদ এবং তার মোবাইল ফোনের কল লিস্ট পরীক্ষা করে দেখা হচ্ছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০৪০ ঘ.