২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরের শার্শায় স্কুলছাত্র খুন

যশোরের শার্শা উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থী খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 06:00 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

বেনাপোল, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের শার্শা উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থী খুন হয়েছেন। সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে মাসুম রেজা (১৮) আর ফেরেননি। মঙ্গলবার পাকশিয়া বাজার এলাকায় তার লাশ পাওয়া যায়। মাসুম শার্শার পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি উপজেলার রঘুনাথপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। মাসুমের পরিবারের সদস্যরা জানান, বছরখানেক আগে মাসুমের সঙ্গে নবম শ্রেণির এক ছাত্রীর প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। ঘটনাটি জানাজানি হলে মেয়েটির পরিবার তাকে তিন মাস আগে শালকোনা গ্রামের ইউসুফ আলীর ছেলে সোহাগের সঙ্গে বিয়ে দেয়। কিন্তু বিয়ের পরও মাসুমের সঙ্গে মেয়েটি মোবাইল ফোনে সম্পর্ক অব্যাহত রাখে। বিষয়টি তার স্বামী সোহাগ বুঝতে পেরে স¤প্রতি মাসুমের বাড়ি গিয়ে হত্যার হুমকি দিয়ে আসেন। মাসুমের মা পারভিনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকালে মোবাইল ফোনে কে বা কারা মাসুমকে পাকশিয়া বাজারে যেতে বলে। এরপর সে আর বাড়ি ফেরেনি। মঙ্গলবার পাকশিয়া বাজারে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে মসজিদের পাশে মাছুমের লাশ পাওয়া যায়। শার্শা থানার উপ-পরিদর্শক আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্বাসরোধ করে মাসুমকে হত্যা করে ডান চোখ তুলে ফেলা হয়েছে। প্রাথমিভাবে পুলিশ সোহাগকে এ হত্যায় জড়িত বলে সন্দেহ করছে। পুলিশ সোহাগের বাড়ি গিয়ে কাউকে পায়নি। ঘটনার পর থেকে ওই বাড়ির সবাই পলাতক রয়েছে। লাশের সুরত হাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বজনরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৮ ঘ.