২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় মালবাহী ট্রেন লাইনচ্যুত

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বানাসুয়া রেল সেতুতে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 01:01 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

কুমিল্লা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বানাসুয়া রেল সেতুতে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে এই পথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ট্রেনের চালক মোশারফ হোসেন সাংবাদিকদের জানান, মালবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। রেল কর্মীরা বগি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৯৫৯ ঘ.