চট্টগ্রাম, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে এক বিএনপিনেতার ১৪ লাখ টাকা ও নিবন্ধিত একটি রিভলবার নিয়ে তার গাড়িচালক পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গাড়িচালক মোহাম্মদ নকিবের বিরুদ্ধে এ অভিযোগে নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলমের ব্যবসায়িক গ্র“প এমইবির এক কর্মকর্তা বাদি হয়ে মঙ্গলবার রাত ১১টার পর বাকলিয়া থানায় মামলা করেন।
মামলার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) নেয়ামত আলী।
এর আগে সন্ধ্যায় শামসুলের ছেলে শোয়েব রিয়াদ ঘটনাটি পুলিশকে মৌখিকভাবে জানিয়েছিলেন।
তিনি বলেন, মঙ্গলবার বিকাল ৫টা থেকে তার বাবার ব্যক্তিগত গাড়িচালক নকিবকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
নকিব বিকালে বাকলিয়ায় তাদের নিজস্ব হ্যাচারির পাশে গাড়িটি ফেলে রেখে চলে যান বলে জানান তিনি।
“এ সময় গাড়িতে থাকা নগদ ১৪ লাখ টাকা ও নিবন্ধিত রিভলবারটিও নিয়ে যান তিনি,” বলেন শোয়েব।
নকিব গত ১৭ বছর ধরে বিএনপিনেতা ও এমইবি গ্র“পের চেয়ারম্যান শামসুলের গাড়ি চালিয়ে আসছিলেন। তার বাড়ি ভোলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২৩৪৬ ঘ.
bdnews24