২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমাফেরত বাস উল্টে একজন নিহত

আশুগঞ্জে যাত্রিবাহী বাস উল্টে চালকের সহযোগী মারা গেছেন। আহত হয়েছেন বাসের অন্তত ৪০ জন যাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 07:23 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

আশুগঞ্জ, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুগঞ্জে যাত্রিবাহী বাস উল্টে চালকের সহযোগী মারা গেছেন। আহত হয়েছেন বাসের অন্তত ৪০ জন যাত্রী। বাসযাত্রীদের সবাই টঙ্গীর তুরাগতীরে রোববার শেষ হওয়া বিশ্ব ইজতেমায় অংশ নিয়ে তাদের ব্রাহ্মণবাড়িয়ার বাড়িতে ফিরছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের গোলচত্ত্বরে রোববার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামে। আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন- নাছির খান (৬০), আল মামুন (৫০), সোহেল মিয়া (২৮), বুলবুল (২৫), মানিক মিয়া (৪০), নুরুল ইসলাম (২৮), আবুল খায়ের (৫০), মাওলানা আব্দুল হাই (৬৫), আবুল হোসেন (৩০), হান্নান মিয়া (৩৫), জয়নাল মিয়া (৪০), আবুল মিয়া (৪৫), আলী আজগর (৩৭), সেলিম মিয়া (৩২), সোহাগ (২২), হাজী আব্দুল মতিন ভূঁইয়া (৫৫), ইকবাল(২৫), মফিজুল ইসলাম (৪২) ও জামাল মিয়া(২৭)। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের ও আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আব্দুস সাত্তার মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টঙ্গীর ইজতেমার আখেরি মোনাজাত শেষে ব্রাহ্মণবাড়িয়ার কসবার উদ্দ্যেশ্যে যাওয়ার পথে আশুগঞ্জ গোলচত্ত্বরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে ডান পাশের খাদে পড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/০১২০ ঘ.