২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেনা সংবাদ সম্মেলনে স্বস্তি ফিরে এসেছে’

সংবাদ সম্মেলনে করে অভ্যুত্থান বিষয়ে সেনাবাহিনী ‘প্রকৃত ঘটনা’ প্রকাশ করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2012, 02:39 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবাদ সম্মেলনে করে অভ্যুত্থান বিষয়ে সেনাবাহিনী ‘প্রকৃত ঘটনা’ প্রকাশ করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শনিবার সিপিবির সভাপতি মনজুুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এক যৌথ বিবৃতিতে বলেন, “গত কয়েকদিন ধরে সেনা অভ্যুত্থান নিয়ে নানা গুজব, বিচ্ছিন্নভাবে সত্য-মিথ্যা খবর প্রকাশিত হওয়ায় জনমনে ব্যাপক উৎকণ্ঠার সৃষ্টি হয়েছিলো।” “সেনাবাহিনী প্রকৃত ঘটনা জনসমক্ষে প্রকাশ করার মধ্য দিয়ে একটি সঠিক ও দায়িত্বশীল কাজ করেছে। এতে দেশবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।” গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায়, গত ডিসেম্বরে একটি অভ্যুত্থান প্রচেষ্টা তারা নস্যাৎ করে। জাতীয় সমাজতান্ত্রিক দলও (জাসদ) সেনাবাহিনীর এ পদক্ষেপকে সাধুবাদ জানায়। জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া এক বিবৃতিতে বলেন, “বিপথগামী কয়েক সেনা কর্মকর্তার সেনা অভ্যুত্থানের অপচেষ্টা সময় মতো দমন এবং তা জনসম্মুখে প্রকাশ করার জন্য সংবিধান অনুগত সেনাবহিনীকে অভিনন্দন জানাই।” স¤প্রতি প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপার্সনের বিভিন্ন বক্তব্যের মধ্যে এ সব অসাংবিধানিক চক্রান্ত-ষড়যন্ত্রের কোনো যোগসূত্র আছে কি না তা ভালভাবে খতিয়ে দেখা উচিত বলে মনে করেন জাসদ নেতারা। বিএনপির চট্টগ্রামমুখী রোড মার্চ শেষে গত ৯ মার্চ চট্টগ্রামের পলোগ্রাউন্ডের মাঠে জনসভায় দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া বলেন, “সেনাবাহিনীতে অনেক দেশপ্রেমিক নেতাকে গুম করা হচ্ছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএইচ/২০৩১ ঘ.