২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসিতে তিন কর্মকর্তা নিয়োগ

প্রশাসনের ছয়জন উপসচিব পর্যায়ের কর্মকর্তাকে ঢাকার দুই সিটি করপোরেশন থেকে প্রত্যাহার ও প্রেষণে নিয়োগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 11:14 AM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের ছয়জন উপসচিব পর্যায়ের কর্মকর্তাকে ঢাকার দুই সিটি করপোরেশন থেকে প্রত্যাহার ও প্রেষণে নিয়োগ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার জারি করা পৃথক আদেশে এসব নিয়োগ ও প্রত্যাহার করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন পদে প্রেষণে নিয়োজিত তিনজন উপসচিব পর্যায়ের কর্মকর্তাকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। এ তিন কর্মকর্তা হলেন- প্রধান সম্পত্তি কর্মকর্তা গোলাম রহমান মিঞা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রনজিত চন্দ্র সরকার এবং প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা আবু সৈয়দ মো. শাহেন রেজা। তিন উপসচিবকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। এরমধ্যে কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলাম প্রধানকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রেষণে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি উপসচিব মো. ফসি উল্লাহ প্রধান সম্পত্তি কর্মকর্তা এবং শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীকে প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা পদে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৭০৫ ঘ.