২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিআরটি তৈরিতে এডিবি’র সঙ্গে ঋণ চুক্তি হচ্ছে

গাজীপুর চৌরাস্তা থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিআরটি (বাস র‌্যাপিড ট্রানজিট) তৈরিতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সঙ্গে ঋণ চুক্তি করছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 09:55 AM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর চৌরাস্তা থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিআরটি (বাস র‌্যাপিড ট্রানজিট) তৈরিতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সঙ্গে ঋণ চুক্তি করছে সরকার। ফেব্র“য়ারির মধ্যে এ চুক্তি হবে বলে জানিয়েছেন সড়ক বিভাগ সচিব (ভারপ্রাপ্ত) এম এ এন ছিদ্দিক। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ে এডিবি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, দ্রুত গতির যানবাহন চলাচলে ২০ কিলোমিটার দীর্ঘ এই লেন তৈরির প্রকল্পের জন্য ২৫৫ মিলিয়ন ডলারের প্রয়োজন হবে। প্রকল্পে এডিবি’র ২১০ মিলিয়ন ডলার অর্থায়নের কথা রয়েছে। এডিবি নগর উন্নয়ন বিশেষজ্ঞ ডেভিড মরগনস্টার্নের নেতৃত্বে ছয় সদস্যর প্রতিনিধিদল বৈঠকে অংশ নেন। উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরসহ মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তারা। প্রকল্পের সাংগাঠনিক কাঠামো, একনেকে ডিপিপি অনুমোদন এবং গাজীপুরে পরিবহন ডিপো চূড়ান্ত করার পরই এডিবি এ অর্থায়ন করবে বলে জানান সড়ক বিভাগ সচিব এম এ এন ছিদ্দিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৫০৯ ঘ.