২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে অগ্নিদগ্ধ হয়ে নারী শ্রমিকের মৃত্যু

রাজধানীর মীরপুর রোডে একটি জুতা মেরামতের কারখানায় অগ্নিদগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 06:37 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মীরপুর রোডে একটি জুতা মেরামতের কারখানায় অগ্নিদগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ২/৬ মীরপুর রোডের ফ্যামিলি ওয়ার্ল্ড ভবনের চতুর্থ তলায় অগ্নিদগ্ধ হন শুকতারা বেগম (৩৬)। রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। শুকতারা বেগম ওই ভবনে একটি জুতা মেরামতের কারখানার শ্রমিক ছিলেন। স্বামী আলী হোসেনের সঙ্গে থাকতেন মোহাম্মদপুরের জাফরাবাদে। বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার গঙ্গাপর্ষদ গ্রামে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদশক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সোয়া ১টার দিকে জুতায় আঠা লাগানোর সময় সহকর্মীর সিগারেটের আগুন থেকে সলিউশনে (আঠা) আগুন ধরে। এরপর আগুন লাগে শুকতারা কাপড়ে। জুয়েল নামে স্থানীয় এক যুবক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বিষয়টি মোহাম্মদপুর থানাকে জানানো হয়েছে, বলেন এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/ডিডি/০০২৬ ঘ.