খাগড়াছড়ি, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির মং সার্কেলের ঐতিহ্যবাহী রাজস্ব আদায় উৎসব রাজপুণ্যাহ শুরু হচ্ছে শুক্রবার। শেষ হবে রোববার।
মঙ্গলবার বিকালে গোলাবাড়ী হেডম্যান পাড়ার রাজবাড়িতে সব হেডম্যান ও কার্বারীদের সঙ্গে বৈঠক শেষে রাজা সাচিংপ্র“ চৌধুরী এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
২০ জানুয়ারি (শুক্রবার) সকাল ৯টায় রাজবাড়িতে অতিথি অভ্যর্থনার মধ্য দিয়ে উৎসব শুরু হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হেডম্যান এসোসিয়েশনের নেতা ও রাজপুণ্যাহ উদযাপন কমিটির সদস্য সচিব উক্যসেন চৌধুরী, ২৬১নম্বর দুরছড়ি মৌজার হেডম্যান কল্যাণ কিশোর রোয়াজা, ১৮১নম্বর তবলছড়ি মৌজার হেডম্যান মংক্যাচিং মারমা, খাগড়াছড়ি কার্বারী এসোসিয়েশনের সভাপতি রনি ত্রিপুরা প্রমুখ।
প্রথম শ্রেণির (চাষযোগ্য) ও ২য় শ্রেণির (শষ্য জমি) জমির খাজনা আদায় করেন জেলা প্রশাসক। তৃতীয় শ্রেণির জমি হল পাহাড়ি ঢালের জমি যেখানে জুম চাষ হয়।
সংবাদ সম্মেলনে রাজা জানান, রাজপুণ্যাহর সময় তৃতীয় শ্রেণির প্রতি একর জমির জন্য এক টাকা করে খাজনা আদায় করা হবে।
১৮৭০ সাল থেকে প্রথাগত রীতিনীতি অনুসারে ‘কংজডবং’ উপাধির মাধ্যমে রাজ পুন্যাহর যাত্রা শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২৩২ ঘ.
bdnews24