২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় জনতা-পুলিশ সংঘর্ষ, আটক ১

নওগাঁ শহরে একটি হার্ডওয়্যারের দোকানে ক্রেতাকে মারধর করার ঘটনায় দোকানটিতে ব্যাপক ভাংচুর করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 01:09 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

নওগাঁ, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁ শহরে একটি হার্ডওয়্যারের দোকানে ক্রেতাকে মারধর করার ঘটনায় দোকানটিতে ব্যাপক ভাংচুর করেছে এলাকাবাসী। মঙ্গলবার সাকলে এ ঘটনা নিয়ে জনতা ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ দোকানের মালিক এরশাদকে আটক করেছে। আহত ক্রেতা দুলাল হোসেনকে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নওগাঁ সদর থানার ওসি আমিনুর রহমান বলেন, হার্ডওয়্যারের দোকান হাজী স্টোরে সকাল সাড়ে ৯টার হাজী স্টোরে মালামাল কিনতে গেলে মালিকপক্ষের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে দোকানটির এক মালিক এরশাদ দুলালকে লোহার পাইপ দিয়ে মারধর করেন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন প্রায় তিনঘণ্টা ধরে ওই দোকানে ভাঙচুর চালায়। পরে দাঙ্গা পুলিশ গিয়ে লাঠিপেটা করলে জনতার সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ সময় জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে, বলেন ওসি। নওগাঁ জেনারেল হাসপাতালের চিকিৎসক রতন কুমার সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার হাত ভেঙেছে কি না এখনই বলা যাচ্ছে না। এক্স-রে করার পর জানা যাবে। তবে হাতের কনুইয়ে রক্তাক্ত জখম হয়েছে। আহত দুলাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগে তিনি নিয়মিত হাজী স্টোর থেকে মালামাল কিনতেন। মূল্য বেশি হওয়ায় মাঝে এ দোকানে মাল কিনতে আসেননি। অনেকদিন পর মঙ্গলবার ওই দোকানে মালামাল কিনতে গেলে মালের মূল্য বাবদ নগদ ৫০ হাজার টাকা আগে নিয়ে নেয়, কিন্তু মাল সরবরাহ করছিল না। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাজী স্টোরের মালিকদের একজন এরশাদ লোহার পাইপ দিয়ে তাকে প্রচণ্ড মারধর করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮৫৮ ঘ.