জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলতি শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উন্নয়ন ফি পাঁচ হাজার টাকা থেকে কমিয়ে তিন হাজার টাকা করেছে কর্তৃপক্ষ।
উপাচার্যের কার্যালয়ে বিশ^বিদ্যালয় প্রশাসনের সঙ্গে রোববার বিকেল সাড়ে ৪টা থেকে আন্দোলকারী প্রগতিশীল ছাত্রজোটের দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়।
বিশ^বিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক ড. অরুণ কুমার গোস্বামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের পর উন্নয়ন ফি দুই হাজার টাকা মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফি কমানোর পাশাপাশি আন্দোলন চলাকালে শিক্ষকদের লাঞ্ছনার অভিযোগে আট শিক্ষার্থীকে প্রশাসনের দেওয়া কারণ দর্শাও নোটিসও প্রত্যাহার করা হয়।
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়। তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনে পাঁচ বছর পর নিজস্ব অর্থায়নে এই শিক্ষা প্রতিষ্ঠানটি চলানোর কথা বলা হয়। এরই পরিপ্রেক্ষিতে গত বছরের মাঝামাঝি সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফি বাড়িয়ে দেওয়া হলে ব্যাপক আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বরাদ্দ অব্যাহত রাখার ঘোষণা দেন।
তবে তা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে ‘গড়িমসি’ করছে- এমন অভিযোগ এনে ফের আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
পাঁচ হাজার টাকা উন্নয়ন ফি বাতিলের দাবিতে আন্দোলনরত প্রগতিশীল ছাত্রজোট ক্যাম্পাসে তাদের কর্মসূচি স্থগিত রেখে দুপুরে বিশ^বিদ্যালয় ক্যাফেটরিয়ায় সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে ২৭/৪ ধারা বাতিলের প্রধানমন্ত্রীর ঘোষণার আইনী স্ব^ীকৃতি, উন্নয়ন ফি পাঁচ হাজার টাকা প্রত্যাহার, আট শিক্ষার্থীর কারণ দর্শাও নোটিস ও ক্যাম্পাসে সভা-সমাবেশ নিষিদ্ধের ঘোষণা প্রত্যাহার করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি তুলে ধরেন। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামাল উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামীতে এ ফি আরো কমিয়ে আনতে আমরা ইউজিসির সঙ্গে আলোচনা করব। ইউজিসি টাকা দিলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ফি কমানোয় সমস্যা হবে না।”
ছাত্রজোটের সদস্য ছাত্রফ্রন্টের বিশ^বিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, “বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ আগামী বছর শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সঙ্গে আলোচনা করে উন্নয়ন ফি প্রত্যাহার করবে জানিয়েছে। এ আশ^াসের প্রেক্ষিতে আমরা সব কর্মসূচি প্রত্যাহার করেছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১৫৬ ঘ.
bdnews24