২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় পুড়লো পাটের গুদাম

গাইবান্ধার সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে দুটি পাটের গুদাম পুড়ে গেছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে ১০টি বসত ঘর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2012, 08:26 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

গাইবান্ধা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে দুটি পাটের গুদাম পুড়ে গেছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে ১০টি বসত ঘর। শনিবার রাত ১২টার দিকে উপজেলা সদর বাজার সড়কে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে অগ্নি-নির্বাপক বাহিনী। বাহিনীর গাইবান্ধা স্টেশন কর্মকর্তা মইনুল হক সাংবাদিকদের জানান, আগুনে দুটি গুদামের প্রায় একশ’ মণ পাট পুড়েছে। দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এছাড়া বাড়ির মালিক রাণু প্রামাণিকের আটটি আধাপাকা ঘর ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে বাড়ির মালিকের বাবা আফসার উদ্দিন প্রামাণিক (৭৫) আহত হয়েছেন। তাকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে জানান অগ্নি-নির্বাপক বাহিনীর কর্মকর্তা মইনুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৪১৩ ঘ.