২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দর্শনা চিনিকলে উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্র“টির কারণে দর্শনা চিনিকল কেরু অ্যান্ড কোম্পানিতে উৎপাদন রোববার সকাল থেকে বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2012, 04:09 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

চুয়াডাঙ্গা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যান্ত্রিক ত্র“টির কারণে দর্শনা চিনিকল কেরু অ্যান্ড কোম্পানিতে উৎপাদন রোববার সকাল থেকে বন্ধ রয়েছে। ত্র“টি না সারা পর্যন্ত মিলে আখ মাড়াই ও চিনি উৎপাদন বন্ধ থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। মিলে আখ না আনার জন্য কৃষকদের মাইকিং করে অনুরোধ জানানো হয়েছে। কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এস এম সুদর্শন সাংবাদিকদের জানান, মিল হাউসের উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি হুইল বিম ফেটে গেছে। সকাল ৮টায় উৎপাদন বন্ধ হওয়ার পরপরই অবশ্য ওই বিমটি মেরামতের কাজ শুরু হয়েছে। দর্শনা চিনিকলের আখচাষী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যান্ত্রিক ত্র“টির কারণে এর আগেও দুই দফায় ১০ ঘণ্টা মিল বন্ধ থেকেছে। “এবার একমাস দেরিতে মিল চালু হয়েছে। তীব্র শীতের মধ্যে অনেক আখচাষী তাদের পরিবার পরিজনের জন্য শীতের পোশাক কিনতে পারেনি। দেরিতে মিল চালু এবং ব্রেক ডাউনের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি,” বলেন তিনি। তিনি জানান, মিলে উৎপাদন ব্যাহত হলে ক্ষেতে আখ শুকিয়ে ওজন কমে যায়। এতে চাষীরা ক্ষতিগ্রস্ত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০০০ ঘ.