২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারোয়ানকে বেঁধে গাড়ির যন্ত্রাংশ লুট

রাজধানীতে গ্রিল কেটে একটি বাসায় ঢুকে দারোয়ানের হাত-পা ও মুখ বেঁধে দুটি গাড়ির যন্ত্রাংশ লুট হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2012, 04:40 PM

Updated : 24 Aug 2022, 10:34 AM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে গ্রিল কেটে একটি বাসায় ঢুকে দারোয়ানের হাত-পা ও মুখ বেঁধে দুটি গাড়ির যন্ত্রাংশ লুট হয়েছে। শুক্রবার ভোররাতে খিলগাঁওয়ের এক নম্বর সড়কের ৫৫৮ নম্বর বাসায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসার পেছনের গ্রিল কেটে নিচতলার গ্যারেজে ঢুকে দারোয়ান নকুল কুমারের হাত-পা ও মুখ বেঁধে দুটি গাড়ির মূল্যবান যন্ত্রাংশ খুলে নেয় দুর্বৃত্তরা। এছাড়া নিচ তলায় অবস্থিত ভবনের অফিসের দরজার তালা ভেঙে নগদ বেশ কিছু টাকাও লুট হয়েছে বলে জানান তিনি। এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরআরডি/এএইচ/২২৪২ ঘ.