২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি উপাচার্যকে হুমকি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য অধ্যাপক সালেহ উদ্দিনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 04:13 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

শাবি, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য অধ্যাপক সালেহ উদ্দিনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১ মিনিটে গ্রামীণফোনের একটি নম্বর থেকে ফোন করে এই হুমকি দেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক নিবন্ধক মুহাম্মদ ইসফাকুল হোসেন জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপাচার্যকে ফোন করে বলা হয়- “বুধবার রাতে ছাত্রলীগ শিবিরের হামলার জের ধরে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের ভাংচুরের খবর জানেন কি? শুক্রবার এর মধ্যে এর সমাধান না হলে আপনাকেসহ আপনার বাসভবন জ্বালিয়ে দেওয়া হবে।” এ ঘটনায় জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান ইসফাকুল হোসেন। বুধবার যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে কারাগারে পাঠানোর খবরে বিকালে ছাত্রলীগের আনন্দ মিছিল করার পর শিবিরের সঙ্গে সংঘাত বাঁধে। এতে অন্তত ২০ জন আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২২১০ ঘ.