২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরুর গুঁতোয় কৃষকের মৃত্যু

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গরুর গুঁতোয় এক কৃষকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 02:42 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

নাটোর, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গরুর গুঁতোয় এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে শিবপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনায় নিহত আব্দুল মতিন (৩৭) ওই গ্রামের জহির উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শী নিহতের ভাই মো. নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত মঙ্গলবার রাতে মতিন নিজ বাড়ির উঠান থেকে একটি গরু গোয়াল ঘরে নিয়ে যাচ্ছিলেন। এ সময় গরুটি তাকে সিং দিয়ে গরুটি গুঁতো দিলে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। উদ্ধার করে রাজাপুর বাজারে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, খুব কষ্ট করে তার দুই সন্তানকে স্কুলে লেখাপড়া করাতেন তিনি। তার স্বপ্ন ছিল ছেলেদের পড়ালেখা করিয়ে সংসারের দুঃখ ঘোচাবেন। কিন্তু সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে সবকিছু অনিশ্চিত হয়ে পড়ল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮৩৬ ঘ.