২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 02:21 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। সোমবার বিকালে নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগরিকা নাসরিন এ অভিযান চালান। মহাসড়কের দু’পাশে প্রায় দেড়শ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এরমধ্যে রয়েছে ফল, মিষ্টি, কাপড়, ফার্নিচারসহ বিভিন্ন ধরনের দোকান ও স্থাপনা। শনিবার পরিদর্শনে এসে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এসব অবৈধ স্থাপনা তিন দিনের (মঙ্গলবারের) মধ্যে উচ্ছেদ করার নির্দেশ দেন। ইউএনও সাগরিকা নাসরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া এলাকায় দেড়শ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তিনি বলেন, রোববার তাদের সরে যেতে বলা হয়েছিল। কিন্তু তা না হওয়ায় উচ্ছেদ অভিযান চালানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০১৮ ঘ.