২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক নিহত: বাসচালক বাদশা রিমান্ডে

রাজধানীর কাকরাইলে বাসচাপায় সাংবাদিক দীনেশ দাসের মৃত্যুর ঘটনায় চালককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 02:13 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাকরাইলে বাসচাপায় সাংবাদিক দীনেশ দাসের মৃত্যুর ঘটনায় চালককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। রমনা থানা পুলিশ বাসচালক বাদশা মিয়াকে পাঁচ দিনের হেফাজতে (রিমান্ড) নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করলে মহানগর হাকিম কেশব রায় চৌধুরী সোমবার দুই দিন মঞ্জুর করেন। রোববার সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর কাকরাইল চার্চের সামনের রাস্তায় বাসচাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন দৈনিক আমাদের সময়ের সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক দীনেশ দাস। মেয়েকে স্কুলে দিয়ে মোটরসাইকেলে করে ফিরছিলেন তিনি। দুর্ঘটনার পরপরই পুলিশ বাসের চালক বাদশাসহ দুইজনকে গ্রেপ্তার করে। সংশ্লিষ্ট আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কমকর্তা উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাদশা মিয়ার পক্ষে আদালতে কোনো আইনজীবী শুনানি করতে দাঁড়াননি। সোমবার সকালে নওগাঁয় নিজ গ্রামে দীনেশ দাসের শেষকৃত্য হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/২০০৯ ঘ.